• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পতিত স্বৈরশাসক বাংলাদেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র করছে : অ্যাডভোকেট সালাম

   ১৫ নভেম্বর ২০২৪, ০৭:২১ পি.এম.

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনা এখনও দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ দেশের ক্ষমতাসীন থাকার সময়ও প্রভু রাষ্ট্রের মদদে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিলো। এখন আবার রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লবকে নসাৎ করতে তৎপর রয়েছে। 

শুক্রবার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ধীৎপুর মিনার জামে মসজিদ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।  

সালাম আজাদ বলেন, শেখ হাসিনার অবস্থান সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে ছিলো। ১৯৮১ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার অনুকম্পায় বাংলাদেশে ফিরে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছিলো শেখ হাসিনা। ৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচন অংশ নিয়ে গণতন্ত্রকে বাক্সবন্দি করতে সহযোগিতা করেছিলো। ৯১ সালে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে সে গণতান্ত্রিক রাষ্ট্রকে উত্থাত করতে ষড়যন্ত্র করেছিলো। যেখানে গণতন্ত্র সেখানেই তার শক্তি প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল