• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘ফ্যাসিবাদ সরকার ভুল ইতিহাস শিক্ষা দিয়েও তরুণদের বিপথগামী করতে পারেনি’

   ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ পি.এম.

আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও তরুণদের বিপথগামী করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি। যার প্রমাণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে এ জাতি বরাবরই উদ্বিগ্ন ছিল। মুক্তিযুদ্ধ, বিপ্লব ও সংহতি আন্দোলন, ’৯০ ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস একই সূত্রে গাঁথা।

মঈন খান আরও বলেন, বাকশালের মাধ্যমে সব দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় ৭ নভেম্বর। তেমনই বিগত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থান।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আবারও গণতন্ত্র ফিরে আসবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল