• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

উপরওয়ালা এখন আমি: এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পি.এম.
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘মেডিকেল এবং সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে লিখিত আছে। আমি জানিয়েছি এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করেছে এবং মাপ চেয়েছে আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। মনে হচ্ছে উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। 

এ সময় তিনি আরও বলেন, ‘যে বিভিন্ন স্পিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাত গুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছে ২ নম্বরী যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা উনার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখব।’

আমির হামজা বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘন্টা কথা বলেছি। এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন। সুখবর জানতে পারবেন এটা শুনলে আপনাদের আনন্দ হবে। বিশেষ করে আমাদের এই কুষ্টিয়ার আশপাশ চার-পাঁচটা জেলার মানুষের উপকার জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছে। এটাই ছিল মূলত এখনো সবগুলো যেহেতু কার্যক্রম চলছে। দুইটা বিষয় আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন ওগুলো লং প্রসেসের বিষয়। ৭-৮ টা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। এখনো বাকি গুলো হবে ইনশাল্লাহ।’

এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম, প্রমুখ।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনা সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ১১ জন
দর্শনা সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ১১ জন
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
খুলনায় নামাজ চলাকালে মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ
নিজ বাড়িতে মিলল মা-মেয়ের রক্তাক্ত মরদেহ